Warranty Policy
ওয়ারেন্টি নিয়মাবলী
Clear and comprehensive warranty terms for your peace of mind
ওয়ারেন্টি নীতিমালা | Warranty Regulations
সামান্তা কম্পিউটার থেকে পণ্য কেনার আগে ক্রেতার জন্য নিচের ওয়ারেন্টি নিয়মাবলী পড়ে নেয়া জরুরী। কারণ কোন পণ্য বিক্রির সাথে সাথে ধরে নেয়া হবে যে এই নিয়মাবলীর প্রতিটি শর্ত ক্রেতা মেনে নিচ্ছেন।
Before buying any product from Samanta Computer it is important to pay attention to the set of warranty policies mentioned below. Because the sale of any product means that the buyer has made the purchase in consent to the terms and conditions mentioned below.
পণ্য বিক্রির সময় যে সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত "ম্যানুফেকচারিং ওয়ারেন্টি"। অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টির দায়িত্ব নির্মাতা তথা মূল ব্র্যান্ড কোম্পানি বহন করে থাকে। এক্ষেত্রে সামান্তা কম্পিউটার পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করছে মাত্র এবং মূল ব্র্যান্ড কোম্পানির ওয়ারেন্টি শর্ত কার্যকরী করার ক্ষেত্রে সহযোগিতা করছে।
General Terms and Conditionsপ্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টির সাধারণ শর্তাবলী
বিক্রিত সকল পণ্যতেই ওয়ারেন্টি নেই। যে পণ্যগুলোর বিপরীতে সামান্তা কম্পিউটার এর বিল/ইনভয়েস এ ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করা আছে শুধুমাত্র ঐ পণ্যগুলই ঘোষিত মেয়াদ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধার আওতাভুক্ত থাকবে। ওয়ারেন্টি আওতাভুক্ত কোন প্রোডাক্ট এর সমস্যা দেখা দিলে কাস্টমার আমাদের নিকটস্থ সার্ভিস পয়েন্ট এ নিয়ে আসবেন।
Not all products have a warranty. Only those products for which the warranty period has been declared in Samanta Computer's bill/invoice will be covered under the warranty facility till the declared period. The warranty will not be valid according to the warranty mentioned in the product package. It will be valid as per the writing of Samanta Computer's bill/invoice.
প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে যতদিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তথা মূল ব্র্যান্ড কোম্পানি পণ্যটি উৎপাদন অব্যাহত রাখবে ততদিন ক্রেতা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির আওতায় ওয়ারেন্টি সুবিধা পাবে। যদি পণ্যটির উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে পণ্যটি ক্রয়ের তারিখ থেকে ১ বছর মেয়াদের জন্য ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে।
In the case of a Product Lifetime Warranty, it remains valid as long as the manufacturer continues the production of the particular product. If the manufacturer discontinues the production, the warranty will remain valid for as long as one year from the date of purchase.
যে সমস্ত পণ্যের বিলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি লেখা থাকবে শুধু সেই পণ্যগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির আওতায় পড়বে।
International warranty will be covered only for those products that have an international warranty written on the bill.
- যে এলাকা/দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস সেন্টার থাকবে শুধু সেখানেই ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন।
- ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দাবি করা পণ্যের যন্ত্রাংশ যদি ঐ এলাকা/দেশে না থাকে তাহলে সেখান থেকে ওয়ারেন্টি সেবা পাওয়া যাবে না।
- ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দাবি করার জন্য অবশ্যই সামান্তা কম্পিউটার এর সিল/স্বাক্ষর সমেত ক্রয়ের মূল রশিদ থাকতে হবে।
ওয়ারেন্টির আওতাভুক্ত কোন পণ্য বিক্রির পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে, তবে মেরামতের মাধ্যমে সেই ত্রুটি সারিয়ে দেয়া হয়।
Under the warranty policy, Samanta Computer will, at its discretion, repair any defective product within the warranty period.
ওয়ারেন্টির আওতায় নেয়া কোন মেরামতের কাজ কতদিনের মাঝে সমাধান করে ফেরত দেয়া যাবে তা নিশ্চিত করে উল্লেখ করা যায় না। তা ৪/৫ দিনের মাঝেই সমাধান হতে পারে কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে। কারণ কোন কোন ক্ষেত্রে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিশেষভাবে আমদানী করে আনতে হয় যাতে ৪৫ দিন কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে।
We cannot specifically mention how much time is required to complete the repair for the product taken under warranty. It can take 4/5 days or more than 45 days to complete the repair process. The reason is we may have to import the required components.
Replacement & Refund Policy | রিপ্লেসমেন্ট এবং রিফান্ড নীতি
- •কোন কারণে পণ্যটি মেরামত করার অযোগ্য হলে একই মডেলের অন্য আরেকটি পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে।
- •একই মডেলের পণ্য বদলে দেবার মতন না থাকলে সামান্তা কম্পিউটার এর কাছে আছে এমন একই বা অন্য কোন ব্র্যান্ডের মূল্য হিসেবে ক্রয়ের সাথে সমমানের পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে।
- •মেরামত বা বদলে দেবার মতন উল্লেখিত পণ্য সামান্তা কম্পিউটার এর কাছে না থেকে থাকলে ক্রেতাকে তার ক্রয় মূল্যের অর্থ ফেরত দেওয়া যেতে পারে।
Data & Software Responsibility | ডাটা এবং সফটওয়্যার দায়িত্ব
ক্রেতা যখন পণ্যটি ব্যবহার করবেন তখন কিংবা সামান্তা কম্পিউটার এ সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় তার জন্য সামান্তা কম্পিউটার কোন দায়িত্ব নিবে না। এক্ষেত্রে ডাটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনস্থাপনের কাজের দায়িত্বও সামান্তা কম্পিউটার এর উপর বর্তাবে না।
Samanta Computer will not take any responsibility for any loss of data or software during the servicing period. The same policy applies in case of any loss of data or software at the hands of the user.
Warranty Void Conditionsযে সকল ক্ষেত্রে ওয়ারেন্টি বাতিল হবে
নিম্নলিখিত পরিস্থিতিতে ওয়ারেন্টি কার্যকর থাকবে না:
অসতর্ক ব্যবহার, পানিতে ভিজে যাওয়া, উপর থেকে পড়ে যাওয়া, পুড়ে যাওয়া
যে কোন পণ্যের অভ্যন্তরীণ লিকুইড ড্যামেজ বা লিকেজ
ক্রেতা যদি প্রোডাক্টটি নিজে খোলার চেষ্টা করেন বা খোলেন
কোন পণ্যের সিরিয়াল/সিরিয়াল স্টিকার মুছে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে
মাদারবোর্ড এবং প্রসেসর এর পিন ভাঙ্গা, বাঁকা বা বিকৃত অবস্থায়
মনিটর বা ডিসপ্লে'তে স্ক্র্যাচ পড়লে
মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ড এবং র্যাম এ ফাংগাস বা মরিচা থাকলে
গ্রাফিক্স কার্ড দিয়ে ডাটা মাইনিং করলে
পার্মানেন্ট কলম দিয়ে প্রোডাক্ট এর গায়ে কিছু লিখলে বা মার্ক করলে
Apple MacBook এর macOS মুছে ফেলে বা Dual Boot করলে
প্রিন্টারে নন-রিকমেন্ডেড ইংক/টোনার ব্যবহার করলে
BIOS পাসওয়ার্ড বা অন্যান্য পাসওয়ার্ড সমস্যা
⚠️ Important Note:
The warranty will not be valid for any damages caused by unwary usage, water, free fall, and fire. The warranty will not be valid if the customer opens and tries to open the product on his/her own.
Specific Product Warranty Termsনির্দিষ্ট পণ্যের ওয়ারেন্টি শর্তাবলী
💻 Laptops & Desktop
- •ল্যাপটপ এর সাথে সরবরাহকৃত ফ্রি মাউস, হেডফোন বা এক্সেসরিস ওয়ারেন্টি এর আওতায় পরবে না।
- •প্রসেসরের সাথে সরবরাহকৃত ফ্রি কুলিং ফ্যানের জন্য ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
🖥️ Monitor & Display
- •মনিটর বা ডিসপ্লে'তে ১ থেকে ৩টি পর্যন্ত ডট হলে ওয়ারেন্টির দাবি গ্রহণ করা হয় না। ৪টি বা তার অধিক ডট হলে ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন।
- •A monitor or display with one to three dots is ineligible for warranty claims. A customer can claim a warranty if there are four or more dots.
🖨️ Printer & Photocopier
- •প্রিন্টার/ফটোকপিয়ার কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম ইত্যাদি যন্ত্রাংশ ওয়ারেন্টির আওতায় পড়বে না।
- •প্রিন্টার/ফটোকপিয়ার ওয়ারেন্টি ক্লেইমের ক্ষেত্রে প্রিন্টারের সাথে অবশ্যই অরিজিনাল ইংক/কার্টিজ/টোনার জমা দিতে হবে।
⌨️ Keyboard & Mouse
- •কম্বো কিবোর্ড-মাউস এর ক্ষেত্রে কিবোর্ড বা মাউস যেটাই ক্ষতিগ্রস্ত হউক না কেনো কিবোর্ড-মাউস এবং এর আনুসাঙ্গিক এক্সেসরিজ সমেত ওয়ারেন্টি দাবি করতে হবে।
- •In case of damages to the mouse or keyboard purchased as Combo, the whole package with other accessories must be presented while claiming a warranty.
🔌 Cables & Accessories
- •প্রোডাক্ট এর সাথে সরবরাহকৃত কেবল/কনভার্টার ওয়ারেন্টির আওতায় পরবে না।
- •Cables and converters provided with a product do not come with a warranty.
Need Help with Warranty?
ওয়ারেন্টি সংক্রান্ত যে কোন মতামত বা অভিযোগের জন্য যোগাযোগ করুন
Multiplan Warranty
01601905636
IDB Warranty
01601905639
samantacomputer2019@gmail.com
আমাদের শোরুমে সরাসরি আসুন অথবা ওয়ারেন্টি ক্লেইমের আগে ফোনে যোগাযোগ করুন
Standard Terms of Warranty (STW) - Version 1.0
© 2026 Samanta Computer. All warranty terms are subject to manufacturer's policies. We reserve the right to update these terms without prior notice.
